আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটাতে ভূমিকা রাখবে শ্রমিক ফেডারেশন: রিজভী

  • MIT ERP
  • Update Time : 01:30:31 pm, Thursday, 8 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতকে ঘিরে দীর্ঘদিনের মাফিয়াবৃত্তির অবসান ঘটবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে দেশের পরিবহন খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এ খাতকে আইনসংগত করার পাশাপাশি যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটাতে ভূমিকা রাখবে শ্রমিক ফেডারেশন: রিজভী

Update Time : 01:30:31 pm, Thursday, 8 October 2026