আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

  • MIT ERP
  • Update Time : 11:26:23 am, Thursday, 8 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

গতকাল বুধবার রাত ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন বরপা-আড়িয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার রি-রোলিং স্টিল মিল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নাবিল তালুকদার নামে দগ্ধদের এক সহকর্মী বলেন, রাতে কারখানার কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়ে মাত্র কিছুটা পথ গিয়েছি, তখনই বিকট এক বিস্ফোরণের শব্দ পাই। পেছনে ফিরে তাকাতেই দেখি লোহা গলানোর বাট্টি ফেটে চতুর্দিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। দ্রুত দৌড়ে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে দগ্ধ অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

তার ধারণা, লোহা গলানোর বাট্টি বিস্ফোরিত হয়ে গলিত লোহা নিচে পড়েই এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, সাজিবের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনেরও প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্পেনে আগাম নির্বাচনে চাপের মুখে পেদ্রো সানচেজের বামপন্থী জোট

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

Update Time : 11:26:23 am, Thursday, 8 October 2026