আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

মা ইলিশ রক্ষায় দেশজুড়ে শুরু হলো ২২ দিনের নিষেধাজ্ঞা

  • MIT ERP
  • Update Time : 12:49:35 pm, Thursday, 8 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়কালে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত ৬টি জেলাসহ দেশের মোট ৩৮টি জেলায় সব ধরনের মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশো কিলোমিটার এলাকার অভয়াশ্রম ঘিরে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সড়কে নজরদারি বাড়াচ্ছে প্রশাসন। এছাড়াও, লিফলেট বিতরণ, মাইকিং ও সচেতনতামূলক সভা করা হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এদিকে, সঠিক তালিকার মাধ্যমে দ্রুত সহায়তা বিতরণের তাগিদ জেলেদের। এছাড়া ঋণের কিস্তি আদায় বন্ধ রাখারও দাবি জানিয়েছে জেলেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সন্দেহের বশে কাউকে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে বহিষ্কার করা যাবে না: কলকাতা হাইকোর্ট

মা ইলিশ রক্ষায় দেশজুড়ে শুরু হলো ২২ দিনের নিষেধাজ্ঞা

Update Time : 12:49:35 pm, Thursday, 8 October 2026