আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 12:58:35 pm, Friday, 9 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রথমবারের মতো আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

অন্যদিকে, প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। তার একাদশে রাখা হয়েছে তিনজন করে স্পিনার ও পেসার। এখন পর্যন্ত টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে দুইবার। দুই দলেরই জয় একটি করে, ফলে জয়ের হিসাব সমান। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Update Time : 12:58:35 pm, Friday, 9 October 2026