আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পাঠাও

  • MIT ERP
  • Update Time : 09:45:00 am, Friday, 9 October 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা ব্যবহারকারী কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে চলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পাঠাওয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, গত ৪ অক্টোবর পাঠাও-এর প্ল্যাটফর্মজুড়ে সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছিল। সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা সুরক্ষিত রাখার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠাও দ্রুততার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে অফলাইন রাখার ব্যবস্থা করে। তবে, অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়। বর্তমানে সিস্টেম পুরোপুরি স্থিতিশীল রাখার কাজ চলমান রয়েছে এবং ব্যবহারকারীরা এজন্য সাময়িকভাবে বিচ্ছিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

এতে বলা হয়, আমরা জানতে পেরেছি যে, কিছু ব্যক্তিগত তথ্য-যার মধ্যে নাম, ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বর ইত্যাদি-দুর্বৃত্তদের হাতে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি পাঠাও-এর সিস্টেমগুলো নিরাপদ ও স্থিতিশীল রাখতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।

পোস্টে বলা হয়, এই বিষয়ে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। চলমান তদন্তে ঘটনার প্রকৃতি ও এর গুরুতরতার মাত্রা নির্ধারিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, আমরা আমাদের সম্মানিত ব্যবহারকারীদের অনুরোধ করছি, পাঠাও-এর পরিচয় দিয়ে পাঠানো কোনো অনাকাঙ্ক্ষিত মেসেজ, ফোন কল বা লিংকের বিষয়ে সতর্ক থাকুন। এ ধরনের লিংক বা যোগাযোগের জবাবে কখনোই আপনার পাসওয়ার্ড, পিন বা ওটিপি (OTP) শেয়ার করবেন না। এ ঘটনা সম্পর্কে যাচাইকৃত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠাও-এর অফিশিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।

পোস্টে বলা হয়, এই ঘটনা এবং এর ফলে সৃষ্ট সেবা বিঘ্নের জন্য আমরা আমাদের ব্যবহারকারী, চালক, মার্চেন্ট ও পার্টনারদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাঠাও-এর প্রতি আপনাদের আস্থা এবং আপনাদের তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমাদের দায়িত্বের গুরুত্ব বিষয়ে সচেতন আছি এবং আমরা তা গভীরভাবে উপলব্ধি করি। পরবর্তীসময়ে এই বিষয়ের আপডেটের জন্য আরও তথ্য যাচাই হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে অবহিত রাখব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পাঠাও

Update Time : 09:45:00 am, Friday, 9 October 2026