আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

খুলনায় ছিনতাইকারীদের কোপে পুলিশ পরিদর্শক গুরুতর জখম

  • MIT ERP
  • Update Time : 12:47:52 pm, Friday, 9 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানিয়েছেন, খুলনা জেলা পুলিশে এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর শান্তিধাম মোড়ে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

পরে আহত শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানিয়েছেন ওসি লোকমান হোসেন রিপন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

খুলনায় ছিনতাইকারীদের কোপে পুলিশ পরিদর্শক গুরুতর জখম

Update Time : 12:47:52 pm, Friday, 9 October 2026