আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর

  • MIT ERP
  • Update Time : 12:58:45 pm, Thursday, 8 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে প্রতিবেদনে বলা হয়, গোয়ার বাসভবনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

সূত্র জানায়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে বিশ্বনাথ পাটেকর নামে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। অভিনয়ে তীব্রতা, সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তাক ছাপ্পান’ ও ‘যশবন্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপরাহান’ (২০০৫) ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন নানা পাটেকর।

২০০৭ সালে মুক্তি পাওয়া কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন।

‘হাউসফুল ৫’ কমেডি-থ্রিলার চলচ্চিত্রেও সহায়ক চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর।

২০১০ সালে রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। এই সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন পান নানা পাটেকর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সন্দেহের বশে কাউকে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে বহিষ্কার করা যাবে না: কলকাতা হাইকোর্ট

প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর

Update Time : 12:58:45 pm, Thursday, 8 October 2026