আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ

  • MIT ERP
  • Update Time : 12:47:01 pm, Thursday, 8 October 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন। বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত পড়াশোনা করে ভালো ফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ

Update Time : 12:47:01 pm, Thursday, 8 October 2026