আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

হাসিনা সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে তুষ্ট করেছিল: রিজভী

  • MIT ERP
  • Update Time : 03:51:08 am, Thursday, 8 October 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে, তা ভারত কোনোদিন ভুলবে না। তার এই বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে, তৎকালীন সরকার রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছিল। তারা দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে তুষ্ট করেছিল।’

রিজভী আরও বলেন, ‘২৪ পরবর্তী সময়ে জনগণ বিএনপিকে বেছে নিয়েছে। তাই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করাই বিএনপির সবচেয়ে বড় লক্ষ্য।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড ছিল তৎকালীন সময়ে ভিন্নমত দমন, রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের একটি প্রতীক। সেই সময়ের নানা হত্যাকাণ্ড, নির্যাতন, গুম ও দমন-পীড়নের অভিযোগ মানুষের মনে যে ক্ষত তৈরি করেছিল, তারই প্রতিফলন হিসেবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আজীবন সম্মাননায় ভূষিত হলেন কিংবদন্তি অভিনেত্রী নূতন

হাসিনা সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে তুষ্ট করেছিল: রিজভী

Update Time : 03:51:08 am, Thursday, 8 October 2026