আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশে বাধা কোথায়

  • MIT ERP
  • Update Time : 08:56:31 pm, Wednesday, 7 October 2026
  • 23
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যারে সমস্যার কথা বলা হলেও আদতে সফটওয়্যারে কোনো জটিলতা নেই বলে জানা গেছে। সফটওয়্যারে সমস্যা না থাকার পরও কেন বদলির ফল প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বেশকিছু কারণ সামনে এসেছে। এর মধ্যে বদলির আবেদনকৃত শিক্ষকদের এডিট অপশন চালু করা আবেদন, আবেদন বাতিল করতে চাওয়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বেশ কিছু কারণ সামনে এসেছে। তবে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের ঢাকায় বদলি হওয়ার ইচ্ছার বিষয়টি। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রগুলো জানিয়েছে, বদলির জন্য আবেদনকৃত অনেক শিক্ষক ঢাকায় আসতে চান, স্পাউজের কর্মস্থল ঢাকায় দেখিয়ে অনেকেই আবেদন করেছেন।

অধিকাংশ শিক্ষক ঢাকায় চলে আসলে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষক সংকট দেখা দিতে পারে। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বচানের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সূত্রের তথ্য বলছে, স্থানীয় সরকার নির্বাচনের নানা কার্যক্রমের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকরা জড়িত। এই মুহূর্তে তাদের বদলি করা হলে জটিলতা তৈরি হতে পারে। এজন্য এই মুহূর্তে বদলির ফল প্রকাশ করতে চায় না মন্ত্রণালয়।

শিক্ষকদের আবেদন বাতিল বা এডিট অপশন চালুতে বিলম্ব করে বদলির ফল প্রকাশের কার্যক্রম পেছানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষকদের বদলির ফল প্রকাশ না করার পেছনে একেক সময় একেক কারণ দেখানো হচ্ছে। এই সমস্যাগুলো দ্রুতই সমাধান করা সম্ভব। তবে কেন করা হচ্ছে না সেটি আসলে বোধগম্য নয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বদলি না হওয়ার কারণে শিক্ষকরা কষ্টে রয়েছেন।

প্রতিনিয়ত অনেক শিক্ষক ফোন করে তাদের কষ্টের কথা আমাদের জানান। আমরাও চাই দ্রুত বদলির ফল প্রকাশিত হোক। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ভালো বলতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশে বাধা কোথায়

Update Time : 08:56:31 pm, Wednesday, 7 October 2026