আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি শরিফ ফের লাপাত্তা

  • MIT ERP
  • Update Time : 04:19:09 pm, Tuesday, 6 October 2026
  • 12

পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি শরিফ ফের লাপাত্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ফের পালিয়েছেন শরিফুল ইসলাম নামে সেই আসামি। এর আগে, গত বছরের জুনেও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

এবার মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে তিনি চম্পট দেন। জানা যায়, শরিফুল দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। ২০১৮ সালে শরীফুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় জিসান হোসেন (১৪) হত্যার ঘটনায় মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে ছয় বছর ধরে কারাগারে ছিলেন তিনি। গত বছরের ১৯ জুন মামলার শুনানির দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেদিন দুপুরের দিকে আদালতে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি। পরে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় র‍্যাব-৭, র‍্যাব-১০, সিপিসি-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার আদালতে বিচারাধীন মামলায় তাকে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষার মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি শরিফ ফের লাপাত্তা

Update Time : 04:19:09 pm, Tuesday, 6 October 2026