আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে দুই ভবঘুরের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:52:51 pm, Tuesday, 6 October 2026
  • 17

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে দুই ভবঘুরের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) একই দিনে অজ্ঞাতপরিচয় দুই ভবঘুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ও দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওয়েটিং রুমের পাশে আনুমানিক (৬০) বছর বয়সী এক পুরুষকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি আমরা। পরে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিনে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে একই স্থানে আনুমানিক (৬০) বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

১২টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা লোক মুখে জানতে পেরেছি তারা দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এবং তাদের অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে পারব। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটে পৃথক দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে দুই ভবঘুরের মৃত্যু

Update Time : 02:52:51 pm, Tuesday, 6 October 2026