আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১১৩৪

  • MIT ERP
  • Update Time : 04:11:49 pm, Tuesday, 6 October 2026
  • 10

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১১৩৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩২ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে নতুন করে এক হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষার মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১১৩৪

Update Time : 04:11:49 pm, Tuesday, 6 October 2026