আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 01:28:53 pm, Tuesday, 6 October 2026
  • 15

সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঢাকাতে যারা সাব-রেজিস্ট্রার হিসেবে আসেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। সেই প্রাইজ পোস্টিংয়ের মধ্যে আমরা প্রথম লটারি করতে যাচ্ছি। ঢাকার পদগুলো সব ‘এ’ ক্যাটাগরির।

মন্ত্রী বলেন, সারা দেশে বর্তমানে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন। তাদের মধ্য থেকে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। এরপর তাদের দক্ষতা যাচাই করে ঢাকার বিভিন্ন এলাকায় পোস্টিং দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে দুর্নীতি কমবে বলে আশা ব্যক্ত করেন আইনমন্ত্রী। তিনি জানান, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন, তার মধ্যে খালি পদ আছে ১৩৯টি। এই নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দীর্ঘ ৮ মাস পর ফের ইউরিয়া উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হচ্ছে: আইনমন্ত্রী

Update Time : 01:28:53 pm, Tuesday, 6 October 2026