আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাদীকে ছুরিকাঘাত: প্রধান আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:42:40 pm, Tuesday, 6 October 2026
  • 12

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাদীকে ছুরিকাঘাত: প্রধান আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপু (২৫)-কে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বায়েজিد বোস্তামী থানাধীন পাহাড়ি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপু পাঁচলাইশ থানাধীন হাদু মাঝিপাড়ার মৃত ইউনুসের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর ২টা ১০ মিনিটে ভিকটিম মো. নুরুল কবির (৪১) তার মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হন। এ সময় আসামি সোহেলসহ এজাহারনামীয় অন্য আসামিরা অতর্কিতভাবে নুরুল কবিরের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় আহত নুরুল কবির পরদিন ৭ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়। এ বিষয়ে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়ি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরি সংক্রান্ত ৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দীর্ঘ ৮ মাস পর ফের ইউরিয়া উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাদীকে ছুরিকাঘাত: প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 01:42:40 pm, Tuesday, 6 October 2026