আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি: তথ্য উপদেষ্টা

  • MIT ERP
  • Update Time : 03:36:47 pm, Tuesday, 6 October 2026
  • 10

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি: তথ্য উপদেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার চাঁদাবাজদের কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না। দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, সরকার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তিনি এটাও স্বীকার করেন, জনপ্রত্যাশা পূরণ না হলে সরকারের ওপর মানুষের সমর্থন কমবে।

রাজধানীর হোটেল ইন্টরকন্টিনেন্টালে বেঅফ বেঙ্গলের সেমিনারে রিকনসিলেশন ছাড়া সমাজ বিভক্ত থাকবে এমন প্রসঙ্গের আলোচনা হয়। তথ্য উপদেষ্টা এমন জানান, আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের দরকার ছিল। কিন্তু সেই পরিবেশ তৈরি হয়নি। শেখ হাসিনা এখনো হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের ব্যাপারে কেউ আগ্রহী হলে তাদের এ ব্যাপারে আলোচনা করা উচিত।

জ্বালানি তেলের এলপিজির দাম বাড়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারসহ জ্বালানির বাড়িয়েছে। এতে জনসমর্থন কমার আশঙ্কা রয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে সরকার। বাজারে শুধু অভিযান চালিয়ে স্বস্তি ফেরানো সম্ভব নয়।

তিনি বলেন, চাঁদাবাজি বা দখলদারির অভিযোগে কোনো ছাড় দিচ্ছে না সরকার। মিরপুরের ঘটনা তার প্রমাণ।

উপদেষ্টা বলেন, তিস্তার পরিকল্পনায় দেশের স্বার্থ দেখেই সিদ্ধান্ত হবে এবং জনস্বার্থেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংবাদিকদের মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি: তথ্য উপদেষ্টা

Update Time : 03:36:47 pm, Tuesday, 6 October 2026