আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

  • MIT ERP
  • Update Time : 11:10:54 am, Tuesday, 6 October 2026
  • 11

পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।

আটক যুবকের নাম মো. ইলিয়াস খাঁ (২৮)। তিনি পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মুছা খাঁ ও মাতা হাজেরা বেগম। পুলিশ জানায়, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন হিসেবে ইলিয়াসকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-০৩, তারিখ: ৫ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন মাদক কারবারি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভোগান্তি, মিলছে না অনলাইন সেবা

পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Update Time : 11:10:54 am, Tuesday, 6 October 2026