আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

  • MIT ERP
  • Update Time : 12:10:18 pm, Tuesday, 6 October 2026
  • 13

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চোরাচালানবিরোধী অভিযানে পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারত থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা জিরা ও কার্গো বোটটি পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উত্তরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু, বেড়েছে উৎপাদন খরচ

পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

Update Time : 12:10:18 pm, Tuesday, 6 October 2026