আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

বকশীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

  • MIT ERP
  • Update Time : 10:06:08 am, Tuesday, 6 October 2026
  • 22

বকশীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালিয়ে আনিছ মিয়ার মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-২ এর একটি দল। এ সময় মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা আবু হানিফকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামালপুর ডিবি-২ এর ওসি সজিব রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ আবু হানিফকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

বকশীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

Update Time : 10:06:08 am, Tuesday, 6 October 2026