আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী নিহত

  • MIT ERP
  • Update Time : 10:47:33 am, Tuesday, 6 October 2026
  • 11

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় গতকাল সোমবার রাতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, গতকাল রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন রেহানা আক্তার লাকি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি সেখান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ ও চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হাসপাতালে পরিচয়ের সুবাদে ফাঁদে ফেলে ভিডিও ধারণ, ৩ বছর ধরে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নারী নিহত

Update Time : 10:47:33 am, Tuesday, 6 October 2026