আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেবে বিএনপি

  • MIT ERP
  • Update Time : 07:20:31 pm, Sunday, 4 October 2026
  • 6

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেবে বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও, সম্ভাব্য সময়সূচি জানিয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বাড়ছে। এরই মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরছেন নেতারা।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, যে কেউ প্রার্থী হতে পারে। তবে দক্ষ ও স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিদেরই প্রার্থী হিসেবে বেছে নেবে বিএনপি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গ্রাম সরকার একসময় ভালো কাজ করেছে। গ্রাম সরকারকে শক্তিশালী করার মাধ্যমে শাসনের পরিবর্তে সেবার মানসিকতায় গুরুত্ব দেওয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে আধুনিক ও বিজ্ঞানমনষ্ক ব্যক্তিকে গুরুত্ব দেওয়া।’ আগামী বছরের ৬ জুনের মধ্যেই স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করার প্রাথমিক পরিকল্পনা নির্বাচন কমিশনের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টাঙ্গাইলের নাগরপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেবে বিএনপি

Update Time : 07:20:31 pm, Sunday, 4 October 2026