আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি কার্যালয়ে ঘেরাও, আটক একাধিক

  • MIT ERP
  • Update Time : 07:56:25 pm, Saturday, 3 October 2026
  • 9

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি কার্যালয়ে ঘেরাও, আটক একাধিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নীলফামারীতে মাদক মামলার আসামি মো. সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে জড়ো হন একাধিক ব্যক্তি। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আসামি সুজন ডিমলা উপজেলার খগাখরিবাড়ি পূর্ব দোহোল পাড়া নুরুর ইসলাম মেম্বারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তারা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় কয়েকজনকে আটক করে নীলফামারী সদর থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ডিমলা উপজেলার পূর্ব দোহলপাড়া এলাকার মো. সুজন ইসলামের (৩৪) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাঁকে আটক করে।

শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, মাদক মামলার আসামি সুজনকে মুক্ত করার দাবিতে কিছু ব্যক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে কয়েকজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই চলছে।

যাচাই শেষে তাঁদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিদ্ধিরগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধ, দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি কার্যালয়ে ঘেরাও, আটক একাধিক

Update Time : 07:56:25 pm, Saturday, 3 October 2026