আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

  • MIT ERP
  • Update Time : 08:45:32 pm, Saturday, 3 October 2026
  • 9

সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা ০১ আসনের সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাষক হাবিবুল ইসলাম হাবিব। জেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার নির্বাচিত ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১ম ও ২য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

প্রতি শ্রেণির জন্য ২টি করে সাইকেল বিতরণ করা হয়েছে।

বাইসাইকেল পাওয়া উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরীপুর আব্দুস সোবহান মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা সরকারি বিপিএমপি ইনস্টিটিউট, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পারুলিয়া সাগরসাহী মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের প্রতিযোগিতা সৃষ্টি এবং পড়ালেখায় উৎসাহিত করতেই জেলা পরিষদের এ উদ্যোগ। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক কল্যাণে জেলা পরিষদের এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদের মাধ্যমে জেলায় বৃক্ষরোপণ, শিক্ষা উপবৃত্তি প্রদানসহ নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিএমপির ১১ পরিদর্শককে বদলি

সাতক্ষীরার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ

Update Time : 08:45:32 pm, Saturday, 3 October 2026