আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

  • MIT ERP
  • Update Time : 06:58:32 pm, Saturday, 3 October 2026
  • 12

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, নীতি-নৈতিকতার অবক্ষয় রোধ এবং রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়া শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার ও উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মনিরুজ্জামান মাসুদ মাস্টার প্রমুখ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল, প্রাইজবন্ড ও বিশেষ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়াডাঙ্গায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি

Update Time : 06:58:32 pm, Saturday, 3 October 2026