আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

নড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

  • MIT ERP
  • Update Time : 07:48:01 pm, Saturday, 3 October 2026
  • 29

নড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সুরেশ্বর লঞ্চঘাট-সংলগ্ন পদ্মা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ি।

এসময় এমভি তাসলিমা নামের বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাল্কহেডটির চালক মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জল (২৯)কে আটক করা হয়েছে। তারা দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা। একই সঙ্গে বাল্কহেডটি জব্দ করা হয়। সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

নড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

Update Time : 07:48:01 pm, Saturday, 3 October 2026