আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

সাতক্ষীরায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

  • MIT ERP
  • Update Time : 07:40:37 pm, Saturday, 3 October 2026
  • 36

সাতক্ষীরায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল।

সভায় পুলিশ সুপার বলেন, “শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ” পূজা উদযাপনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইও-১), জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

Update Time : 07:40:37 pm, Saturday, 3 October 2026