আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে ১২ জন আটক

  • MIT ERP
  • Update Time : 11:54:23 am, Saturday, 3 October 2026
  • 13

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে ১২ জন আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরীতে কোতোয়ালী থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয় এবং একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের দাবি, প্রাথমিকভাবে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী, এটি নিশ্চিত হওয়া গেছে।। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বৈশাখী টিভিতে শুরু হচ্ছে প্রথম পডকাস্ট শো ‘ক্যারিয়ার ক্লাসরুম’

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে ১২ জন আটক

Update Time : 11:54:23 am, Saturday, 3 October 2026