আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

  • MIT ERP
  • Update Time : 10:19:18 am, Saturday, 3 October 2026
  • 22

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওই অঞ্চলের সুবিধাবঞ্চিত ও সাধারণ পাঁচ শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসাপত্র প্রদান ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত পৌর সদরের কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবাপ্রার্থীরা চিকিৎসাসেবা নিতে কার্যালয়ে ভিড় জমান। চিকিৎসা নিতে আসা অধিকাংশ মানুষই ছিলেন হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের।

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ আলম এবং আরামবাগ হাসপাতালের গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার বিশ্বাস। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের মনোযোগ সহকারে চিকিৎসাপত্র দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে অন্তত ২৫ ধরনের অতিপ্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সংগঠনের আহ্বায়ক লুৎফর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম বায়েজিদ খান। তিনি তার বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা থেকে এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংগঠনের যুগ্ম সদস্য সচিব এম আর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, বাংলাদেশ বেতারের গীতিকার শামসুদ্দিন হাসু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম এম মহিউদ্দিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

Update Time : 10:19:18 am, Saturday, 3 October 2026