দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬২৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।






















