ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. মিজানুর রহমান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মো. মাকসুদুর রহমান, আবু ছাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি।





















