আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন প্রখ্যাত শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ

  • MIT ERP
  • Update Time : 05:27:26 am, Friday, 2 October 2026
  • 13

কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন প্রখ্যাত শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমদ ২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক লাভ করেছেন। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সাজর্নস, বাংলাদেশ-এর বার্ষিক সম্মেলনে ডা. মোস্তাক আহমেদকে এই পদক প্রদান করা হয়।

ডা. আহমদ শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ এপিএসবির সদস্য ও মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম ক্লাবে অনষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেইন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনশিয়েটিভ ফর চিলড্রেন্স সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল। সম্মলেনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সাজর্নসের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকিস্তানের বিমান হামলা: কুনার ও হেলমান্দে নিহত ২২ যোদ্ধা

কাজী কামরুজ্জামান স্বর্ণপদক পেলেন প্রখ্যাত শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ

Update Time : 05:27:26 am, Friday, 2 October 2026