আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

  • MIT ERP
  • Update Time : 03:08:59 am, Friday, 2 October 2026
  • 8

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা।

বৃস্পতিবার এনবিআরের ভ্যাট মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখা এ আদেশ জারি করে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৩)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়া হলে জরিমানা দিতে হবে না ব্যবসায়ীদের। আদেশ বলা হয়েছে, ২০২৬-২৭ এর সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়। তবে অনেক প্রতিষ্ঠান এসময়ের মধ্যেও ভ্যাট রিটার্ন দাখিল করেনি। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই তিন কর মেয়াদের রিটার্ন অবশ্যই সিস্টেমে দাখিল করতে হবে বলে আদেশে বলা হয়।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংশোধিত বিধানের কারণে অনেক প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিলের সময় নিয়ে বিভ্রান্তিতে ছিল। এ কারণে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ সশস্ত্র যোদ্ধা

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

Update Time : 03:08:59 am, Friday, 2 October 2026