আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

শ্যামপুরে ফুটওভার ব্রিজে অচেতন বৃদ্ধের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:17:09 am, Friday, 2 October 2026
  • 7

শ্যামপুরে ফুটওভার ব্রিজে অচেতন বৃদ্ধের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর শ্যামপুর থানাধীন নৌকার আদলে তৈরি করা ফুট ওভার ব্রিজের উপর থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্যামপুরের নৌকার আদলে তৈরি করা ফুট ওভার ব্রিজের উপরে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্ত কে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে ওই এলাকায় থাকতো। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকেকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে

শ্যামপুরে ফুটওভার ব্রিজে অচেতন বৃদ্ধের মৃত্যু

Update Time : 02:17:09 am, Friday, 2 October 2026