আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 11:21:42 pm, Wednesday, 30 September 2026
  • 13

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সারাদেশে চাঁদাবাজসহ সকল ধরণের অপরাধীদের তালিকা হাল নাগাদ করছে পুলিশ। একই সাথে অভিযান চলছে। তা আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজের আখ্যা দিলে জনগণই তার বিচার করবে।’

সরকারের ৮ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছে না সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতা তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 11:21:42 pm, Wednesday, 30 September 2026