আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

ঝিনাইদহের শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবন শনাক্ত, ৫ জনের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 10:06:41 pm, Wednesday, 30 September 2026
  • 8

ঝিনাইদহের শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবন শনাক্ত, ৫ জনের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।

পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—লক্ষীপুর গ্রামের আজাদ শেখের ছেলে মোঃ সোয়েব ওরফে সোহেব আক্তার (২৯), পদমদী গ্রামের তারিফ মন্ডলের ছেলে মোঃ সোহাগ মন্ডল (৩৭), বড় মৌকুড়ি গ্রামের বাদশা হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (২২), চর মৌকুড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে মোঃ মফিজুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মহিত শিকদারের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩৩)।

আদালত মোঃ সোয়েব ওরফে সোহেব আক্তারকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড; মোঃ সোহাগ মন্ডলকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন; মোঃ ফরহাদ হোসেনকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিন; মোঃ মফিজুল ইসলামকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিন এবং মোঃ ইদ্রিস আলীকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।

শৈলকুপা থানা পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট (Dope Test) করানো হলে মাদক সেবনের বিষয়টি পজিটিভ আসে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের আইনি ও প্রসিকিউশন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো

ঝিনাইদহের শৈলকুপায় ডোপ টেস্টে মাদক সেবন শনাক্ত, ৫ জনের কারাদণ্ড

Update Time : 10:06:41 pm, Wednesday, 30 September 2026