আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

কলাপাড়ায় স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত

  • MIT ERP
  • Update Time : 08:04:37 pm, Wednesday, 30 September 2026
  • 17

কলাপাড়ায় স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের এম, ইউ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে। এদেরকে পর্যায়ক্রমে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত অভিভাবক স্কুল ক্যাম্পাসে ভিড় করে। এসময় স্কুলের শিক্ষক কর্মচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অসুস্থদের সবাই ছাত্রী বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন। এ ব্যাপারে এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নেছারউদ্দিন জানান, কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর একজন করে অসুস্থ হয়ে পড়ছিল। কারো কারো অভিভাবক ঘটনাস্থলে ছুটে আসলেও শিক্ষকরা নিজ দায়িত্বে হাসপাতালে নিয়ে আসেন। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.মানিক মিয়া জানান, হিষ্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসা চলছে সবাই সুস্থ হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবম পে-স্কেলের বেতন কবে থেকে পাবেন সরকারি চাকরিজীবীরা

কলাপাড়ায় স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত

Update Time : 08:04:37 pm, Wednesday, 30 September 2026