আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

নান্দাইলের দুই শিক্ষার্থী পেল প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

  • MIT ERP
  • Update Time : 10:39:26 pm, Thursday, 1 October 2026
  • 11

নান্দাইলের দুই শিক্ষার্থী পেল প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’-এর প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ১৮ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই মূল্যায়নে ৬৩৮ জন স্কাউটকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

তাঁদের মধ্যে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীও মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনকারীদের অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাড্ডায় তাণ্ডবের ঘটনায় পদ হারালেন এমপি মিষ্টি, কী বার্তা দিচ্ছে সরকার?

নান্দাইলের দুই শিক্ষার্থী পেল প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

Update Time : 10:39:26 pm, Thursday, 1 October 2026