আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত অন্তত ৫

  • MIT ERP
  • Update Time : 01:39:08 pm, Monday, 28 September 2026
  • 12

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত অন্তত ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর ঘুন্টিঘর এলাকায় আজ সোমবার সকালে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

নিহতরা হলেন–বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুড়িমারী স্থলবন্দরগামী চলন্ত একটি ট্রাকের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে দোকানো ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিলেন বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সুন্দরবনে ফের সক্রিয় বনদস্যু, দুই দিনে ২১ জেলে অপহৃত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত অন্তত ৫

Update Time : 01:39:08 pm, Monday, 28 September 2026