আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:45:47 pm, Sunday, 27 September 2026
  • 18

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে বেল পাড়তে গিয়ে নিচে পড়ে মৃত্যুঞ্জয় মন্ডল (৩৪) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মৃত্যুঞ্জয় মন্ডল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত চিত্ত রঞ্জন মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুঞ্জয় মন্ডল পেশায় একজন দিনমজুর এবং বিভিন্ন সময় চুক্তিভিত্তিক গাছ থেকে ফল পাড়ার কাজ করতেন।

রবিবার সকালে তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের নূর মোহাম্মদ ঢালীর বাড়িতে বেল পাড়তে যান। বেল গাছে উঠে ফল পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তিনি অনেক উঁচু থেকে নিচে পড়ে যান। এতে তার বুক ও মাথায় মারাত্মক আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুঞ্জয় গাছ থেকে ফল পাড়ার কাজ করেই সংসার চালাতেন। সকালে বেল পাড়তে উঠে পা পিছলে পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর আইনি জটিলতা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, দুর্ঘটনার পর মৃতের স্বজন ও স্থানীয়রা না বুঝে মরদেহ উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ থানায় নিয়ে যান।

তবে ঘটনার স্থান শ্যামনগর উপজেলার আওতাধীন হওয়ায় পরবর্তীতে কালিগঞ্জ থানা পুলিশ বিষয়টি বুঝিয়ে মরদেহ পুনঃপ্রেরণ করে শ্যামনগর থানায় পাঠায়। ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার পেছনে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সান্তাহার জংশন স্টেশনে ফুট ওভারব্রিজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

Update Time : 07:45:47 pm, Sunday, 27 September 2026