মাদারীপুরের কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার প্রসার এবং ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে কর্মসূচির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়। জরুরি সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















