আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 11:23:23 pm, Tuesday, 29 September 2026
  • 15

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ নামে এক যুবককে ৩০ বছরের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধনী ২০২০) ৯(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধে রাজিব কুমার ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদাহ এলাকার শ্রী জয় ঘোষের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়। মামলার নথি অনুযায়ী, মিরপুর থানার মামলা নম্বর ১৭(১২)২০২২, জিআর নম্বর ৩৪৫/২০২২ এবং নারী ও শিশু মামলা নম্বর ৪৩/২০২৩। মামলাটি শিশু সহিংসতা ট্রাইব্যুনালে ৫৫/২৬ নম্বরে বিচারাধীন ছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচ জেলায় আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : 11:23:23 pm, Tuesday, 29 September 2026