আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে স্বপ্ন সুপার শপকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 09:20:33 pm, Monday, 28 September 2026
  • 12

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে স্বপ্ন সুপার শপকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হোয়াইট ব্রেড বিক্রির অভিযোগে বগুড়া শহরের সাতমাথায় স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে গুণগত মানসনদ না থাকায় এবং মিথ্যা তথ্য দিয়ে ফার্মেন্টেড মিল্ক বিক্রির অভিযোগে ঠনঠনিয়ার আদি মোহাম্মদ আলী দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বগুড়া সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান। সন্ধ্যায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ প্লাজা, সাতমাথায় স্বপ্ন সুপার শপে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ হোয়াইট ব্রেড পাওয়া যায়। মেয়াদ শেষ হওয়ার পরও পণ্যটি বিক্রি ও বিতরণের জন্য প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত নৌসদস্য ট্রোম্যান খীসার সামরিক মর্যাদায় শেষকৃত্য

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে স্বপ্ন সুপার শপকে জরিমানা

Update Time : 09:20:33 pm, Monday, 28 September 2026