আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি!

  • MIT ERP
  • Update Time : 08:27:13 pm, Monday, 28 September 2026
  • 9

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি!

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের তামিলনাড়ু সরকার সরকারি হাসপাতালে জন্ম নেওয়া যোগ্য নবজাতকদের জন্য এক গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার আংটি দেওয়ার নতুন প্রকল্প চালু করেছে। ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ (মাতুলের সোনার আংটি প্রকল্প) নামে এ উদ্যোগের লক্ষ্য মাতৃত্বকে সম্মান জানানো এবং সরকারি হাসপাতালে সন্তান জন্মদানে পরিবারগুলোকে উৎসাহিত করা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে প্রকল্পটির উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে চালু হওয়া এ প্রকল্পে প্রথম ধাপে ১ লাখ ২৮ হাজার সোনার আংটি প্রস্তুত করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, এর জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পের আওতায় আসতে নবজাতক ও মায়ের কয়েকটি শর্ত পূরণ করতে হবে: ১. শিশুর জন্ম তামিলনাড়ুর সরকারি হাসপাতালে হতে হবে।

২. মাকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩. গর্ভাবস্থায় তাকে PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে। ৪. মায়ের বৈধ RCH (Reproductive and Child Health) আইডি থাকতে হবে। ৫. ২০২৬ সালের ২২ জুন বা তার পরে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পের আওতায় আসবে। তবে উদ্বোধনের আগে জন্ম নেওয়া যোগ্য শিশুরাও বিশেষ ব্যবস্থায় আংটি পাবে।

রাজ্য সরকার জানিয়েছে, প্রকল্প চালুর পর যোগ্য নবজাতকদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ই সোনার আংটি দেওয়া হবে। আর উদ্বোধনের আগে জন্ম নেওয়া শিশুদের জন্য তামিলনাড়ুর ১০৭টি বিতরণকেন্দ্রের মাধ্যমে আংটি সরবরাহ করা হবে। প্রতিটি আংটিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে এবং বিশেষ নিরাপত্তা প্যাকেটে তা বিতরণ করা হবে, যাতে প্যাকেট খোলা হয়েছে কি না তা শনাক্ত করা যায়।

তামিল সংস্কৃতিতে শিশুর জন্মের পর মায়ের ভাই বা মামার বিশেষ সামাজিক ও পারিবারিক ভূমিকা রয়েছে। সেই ঐতিহ্যের প্রতীক হিসেবেই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম’। রাজ্যের মন্ত্রী অরুণ রাজ বলেন, সন্তান জন্মের পর একজন মামা তার বোন ও নবজাতকের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক এই আংটি। সরকারের পক্ষ থেকেও মাতৃত্বের প্রতি সেই সম্মান জানানো হচ্ছে।

তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দল ডিএমকের নেতা টি. কে. এস. এলাঙ্গোভান বলেন, মূল্যবৃদ্ধি ও কৃষকদের দুর্ভোগের সময় বিনা মূল্যে সোনার আংটি দেওয়া মানুষের মৌলিক সমস্যার সমাধান নয়। এ ছাড়া সাধারণত ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার দায়িত্বে থাকা তামিলনাড়ু মেডিকেল সার্ভিসেস করপোরেশনকে সোনার আংটি কেনার কাজে যুক্ত করায়ও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নিধির মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি!

Update Time : 08:27:13 pm, Monday, 28 September 2026