আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

  • MIT ERP
  • Update Time : 12:02:21 am, Sunday, 20 September 2026
  • 7

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালু, জেলায় রেলপথ দৃশ্যমান করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ’, ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি’, ‘সময়ের দাবিতে সাতক্ষীরা সিটি কর্পোরেশন’ এবং ‘সমৃদ্ধ সাতক্ষীরা জেলা বাস্তবায়ন পরিষদ’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে। অবিলম্বে উপাচার্য (ভিসি), প্রয়োজনীয় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ শুরুর দাবি জানান তিনি।

” একই সঙ্গে সাতক্ষীরার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বি এম সেলিম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মীর আবু বকর, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হাশেমী, প্রভাষক এস এম রজব আলী ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুস সামাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা দেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, যোগাযোগ, নগরায়ণ ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে জেলার দীর্ঘদিনের মৌলিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা প্রয়োজন। বক্তারা বলেন, সাতক্ষীরায় রেল যোগাযোগ চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, পর্যটন এবং সাধারণ মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হলে স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা লাভবান হবে। এ ছাড়া সাতক্ষীরায় ‘সুন্দরবন বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা এবং জেলা সদরকে ‘সিটি কর্পোরেশন’-এ উন্নীত করার জোর দাবি জানান বক্তারা।

হাফেজ মাওলানা আবুল হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ হোসেন, মোঃ শাহজাহান আলী মিটন, শেখ কামরুল ইসলাম, জি এম সোহরাব হোসেন, এস এম রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোঃ জাকিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, এম এম রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাসুদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, মিহিরুজ্জামান, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, এনামুল হক সিকদার, আসাদুজ্জামান খান, মোঃ মনিরুল ইসলাম, লাল্টু হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, আতিকুজ্জামান ও মোঃ হাফিজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, আইনজীবী, শিক্ষক এবং সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভা থেকে সাতক্ষীরাবাসীর এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর ও ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বান্দরবানের আলীকদমে সৎ নানার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

Update Time : 12:02:21 am, Sunday, 20 September 2026