আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

  • MIT ERP
  • Update Time : 12:27:52 am, Sunday, 20 September 2026
  • 11

রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৃথক এসব ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পুড়ে যায়নি। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তবে এ বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে পাওয়া যায়নি। এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন আগুন নেভান। অন্যদিকে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু চারটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ঘটেছে। রাজধানীতে একই দিনে পৃথক স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আ.লীগের কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Update Time : 12:27:52 am, Sunday, 20 September 2026