আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

আইনের পরিবর্তন প্রয়োজন হলে ড্রাফট করে মন্ত্রণালয়ে পাঠান: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 11:39:53 pm, Saturday, 19 September 2026
  • 8

আইনের পরিবর্তন প্রয়োজন হলে ড্রাফট করে মন্ত্রণালয়ে পাঠান: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কোন আইনের পরিবর্তন দরকার মনে হলে সেটা ড্রাফট করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ল ফেস্ট’ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী তা জাতীয় সংসদে উত্থাপনের চেষ্টা করবে আইন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আইনজীবী সমাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন, দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। তবে তাদের প্রধান সঙ্কট হলো উপযুক্ত প্রশিক্ষণের অভাব। এই সঙ্কট নিরসনে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিগত বছরগুলোর রাজনৈতিক পরিস্থিতি ও আইনি সহায়তার কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান আরও বলেন, বিগত ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সতীর্থ হামলা, মামলা ও গুমের শিকার হয়েছেন। ওই সময় বিএনপির ৬০ লাখের বেশি নেতা-কর্মী নানা ধরনের মামলার মুখোমুখি হন। লিগ্যাল টিম গঠন করে তাদের সার্বিক আইনি সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বান্দরবানের আলীকদমে সৎ নানার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

আইনের পরিবর্তন প্রয়োজন হলে ড্রাফট করে মন্ত্রণালয়ে পাঠান: আইনমন্ত্রী

Update Time : 11:39:53 pm, Saturday, 19 September 2026