আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

দেশের গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রুহুল কবির রিজভী

  • MIT ERP
  • Update Time : 12:29:26 am, Friday, 11 September 2026
  • 29

দেশের গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রুহুল কবির রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

‘ঐক্য-সমৃদ্ধির ৩১ বছর’ স্লোগানে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ডিআরইউ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজভী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত থাকলেও ডিআরইউর সাংবাদিকরা সত্য প্রকাশে কখনও পিছিয়ে যাননি। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকতা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংবাদমাধ্যমের বড় অবদান রয়েছে এবং সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না।

একই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগের কথা জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ডিআরইউর ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সিড মানি দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন।

দুপুরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়। ১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত ডিআরইউ রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে কাজ করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চীন থেকে পণ্য সংগ্রহের পথ সহজ করতে যাত্রা শুরু করল ইজিবাই

দেশের গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রুহুল কবির রিজভী

Update Time : 12:29:26 am, Friday, 11 September 2026