আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

পুনর্গঠিত হলো বিটিভি প্যাকেজ প্রিভিউ কমিটি

  • MIT ERP
  • Update Time : 11:58:10 pm, Thursday, 10 September 2026
  • 19

পুনর্গঠিত হলো বিটিভি প্যাকেজ প্রিভিউ কমিটি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে তা যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটির কাঠামো সংশোধন করে নতুন করে এটি পুনর্গঠন করা হয়েছে।

১৫ সদস্যের এ কমিটিতে সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন।

সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২), সংস্কৃতিকর্মী সারমিনা বিনতে আমিন, অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শহীদ আলী, নির্মাতা, অভিনেতা ও প্রযোজক খালেদ আহমেদ সোহেলিন, অভিনেতা এম সালাম মুনশি, নাট্যকার, পরিচালক ও প্রযোজক কাজী মো. খলিলুর রহমান, গণমাধ্যমকর্মী কামরুল হাসান দর্পণ, সংস্কৃতিকর্মী খালেদা এনাম মুনা, অভিনেতা ও নির্মাতা তাহরিন, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহান এবং নির্মাতা আদনান আজাদ।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি বেসরকারিভাবে নির্মিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচারের উপযোগিতা সম্পর্কে সুপারিশ করবে। বিটিভির মহাপরিচালকের অনুপস্থিতিতে তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করবেন। কমিটির কোরাম পূর্ণ হবে আটজন সদস্য উপস্থিত থাকলে।

বিটিভির প্রচলিত বিধি অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সরকারি উদ্যোগে বিটিভির জন্য অনুষ্ঠান নির্মাণে কমিটির কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না। তবে বিটিভির নিজস্ব কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বা সম্পৃক্ততার ক্ষেত্রে কমিটির সভাপতির অনুমোদন নিতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সদস্যপদ শূন্য হলে বিটিভির মহাপরিচালক নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের গণতন্ত্র অর্জনে ডিআরইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রুহুল কবির রিজভী

পুনর্গঠিত হলো বিটিভি প্যাকেজ প্রিভিউ কমিটি

Update Time : 11:58:10 pm, Thursday, 10 September 2026