আজ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

অনুমোদনহীন হালুয়া বিক্রি, নাটোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও এক প্রতিষ্ঠান সাময়িক বন্ধ

  • MIT ERP
  • Update Time : 09:42:26 pm, Sunday, 6 September 2026
  • 20

অনুমোদনহীন হালুয়া বিক্রি, নাটোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও এক প্রতিষ্ঠান সাময়িক বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ঔষধিগ্রাম ও বেলঘরিয়া বাজারে অভিযান চালিয়ে অনুমোদনবিহীনভাবে খাদ্যপণ্য ও ঔষধি হালুয়া তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মাজেদের মিষ্টি কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫ হাজার টাকা এবং ভান্ডারী আয়ুর্বেদিক ঔষধালয়ের মালিক মো. শাহজালালকে ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অধিকতর তদন্তের স্বার্থে হেকিমি দাওয়াখানার প্রো. আ. ছালাম কবিরাজের প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপ এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেন।

অভিযান শেষে ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং খাদ্যপণ্যের মান বজায় রেখে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করল আনসার-ভিডিপি

অনুমোদনহীন হালুয়া বিক্রি, নাটোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও এক প্রতিষ্ঠান সাময়িক বন্ধ

Update Time : 09:42:26 pm, Sunday, 6 September 2026