নারী এশিয়া কাপে নবাগত ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুরুর ম্যাচে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন পেসার মারুফা আক্তার। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন তিনি।
মঙ্গলবার হালনাগাদকৃত আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী মারুফার অবস্থান এখন ৩৭তম। গতকাল বাংলাদেশের ৭১ রানের জয়ে ৩ ওভারে ৬ রানের বিনিময়ে তিনি নেন ২ উইকেট।























